আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে জানান, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে আটক করেছে।
তবে এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

Javed Hossain
৩ মাস আগেআফগানিস্তান ভারতের পাল্লায় পরেছে!