থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্টের পদ থেকে আজ শুক্র বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। এই খবরের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরলেন।
সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রেসিডেন্টের পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে হয়।
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬, ১২ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
