আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদান হবে এক ঐতিহাসিক পদক্ষেপ, বললেন নেতানিয়াহু

আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদান হবে এক ঐতিহাসিক পদক্ষেপ, বললেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি নিয়ে মন্তব্য করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তারা জানায় সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে, তবে তা হবে মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি।

পোস্টে আরও বলা হয় তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক পদক্ষেপ এবং ইরানের ক্ষমতাবলয়কে চূর্ণ করার ফলে ওই অঞ্চলে শান্তির পরিধি বাড়ানোর এক নতুন সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে তারা আরও দাবি করে যে, শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই ট্রাম্প শর্ত জুড়ে দিয়ে জানান যে, সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে, অন্যথায় এই পারমাণবিক চুক্তি চূড়ান্ত অনুমোদন পাবে না। ইসরাইল এই পদক্ষেপকে স্বাগতম জানালেও সৌদি আরব শুরু থেকেই স্পষ্ট করে এসেছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি সুনির্দিষ্ট পথ নিশ্চিত করা ছাড়া তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন