ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৮

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। সেখান থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিল বের করেন। বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন তারা। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যান। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এর চালককেও।

আতিক

৩ মাস আগে

গ্রেফতার করা মোটেও উচিত হয়নি। প্রতি ফেমিলিতে আ'লীগ আছে।

Shah Alam Bhuiyan.

৩ মাস আগে

গ্রেপ্তারে ভয় নাই।

জামিন হয়ে যাবে।
কোর্টে আওয়ামী ল্যাসপেন্সার আছে।

নো প্রোবলেম।

মন্তব্য করুন