গাজীপুরের কালীগঞ্জে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির অধীনে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ একেএম ফজলুল হক মিলন এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি, গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩টি প্রদর্শনী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া মাছের পোনা, বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়।
