সিলেটে আদালত প্রাঙ্গণে ফাহিমা হত্যা মামলার আসামিকে মারধর

ফন্ট সাইজ:

সিলেটের আদালত চত্বরে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে মারধর করা হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের সরিয়ে দেয়। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগার থেকে জাকিরকে আদালতে আনা হয়। আগে থেকেই আদালত প্রাঙ্গণে অপেক্ষায় ছিলেন শিশু ফাহিমার স্বজন ও প্রতিবেশীরা। তারা মামলার সাক্ষ্যগ্রহণে অংশ নিতে আদালত প্রাঙ্গণে এসেছিলেন। প্রিজন ভ্যান থেকে জাকিরকে আদালত ভবনে নেয়ার সময় তারা পুলিশের কাছে জাকিরকে মারধর করে। পরে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের সরিয়ে দেয়। তবে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ফাহিমার এক চাচা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর ক্ষুব্ধ। তিনি আসামিদের পক্ষে কথা বলছেন। এতে ন্যায় বিচার নিয়ে আমরা শঙ্কিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন