গাজীপুরে নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন শিশু, সহিংসতা দমন ট্রাইব্যুনাল মহানগর আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিকের পিতা মো. রিপন হোসেনকে এই যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, গাজীপুরে কাশিমপুরের মাধবপুর বরিশালের টেক এলাকায় গত ২০২৫ সালের ২৭শে মার্চ নিজ কক্ষে নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী জোসনা পাশের রুমে তার শাশুড়ির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরে এ ঘটনায় রিপনের স্ত্রী জোসনা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণের মামলা করেন। পরে এক বছর ধরে বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আদালতের পিপি এডভোকেট সেলিনা বেগম।
গাজীপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
