কুয়াকাটায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসারে ছোঁয়ামণি (১১) নামের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত বুধবার ভুক্তভোগী শিশুর মা খাদিজা বেগম বাদী হয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ই জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে ধুলাসারের নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল ওই শিশু। এ সময় তার মা এবং বাবা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগে বলা হয়, এই সুযোগে একই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ শিশুটির বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় লোকজন চলে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা থানায় অভিযোগ করেননি। কিন্তু দীর্ঘদিন সুবিচারের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন