চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে পারভীনা (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোমরপুর গ্রামে পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পারভীনা আজিজুল হকের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় নিজ বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এ সময় ঘরের সঙ্গে গোয়াল ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি বৈদ্যুতিক মোটরের তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পারভীনা মারা যান। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
