পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামী সংবাদ সম্মেলন করেছে। বুধবার রাত ৮টায় আটোয়ারী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আটোয়ারী ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী এজেন্ট মো. আবুল কালাম আজাদ। তার স্ত্রী মোছা. রেশমি বেগম কর্তৃক প্রতারণা করে অর্থ, সোনা-গহনা ও সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করা এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সংগ্রহ করে তা করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে সরবরাহ করে। রেশমি বেগমের নামে করা অপচেষ্টার প্রতিবাদে ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী শাখা অতিদ্রুত পুনরায় চালুর দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। আবুল কালাম আজাদ তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার তথ্যসমূহ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আটোয়ারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আটোয়ারীতে প্রতারণার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
২৪ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
