ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২২৪০ মামলা ডাম্পিংয়ে ৪৭৬ যানবাহন

ফন্ট সাইজ:

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৯২টি যানবাহন রেকার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩শে জুলাই) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার (২২শে জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়। বিভাগভিত্তিক মামলার মধ্যে সর্বোচ্চ ৩৯১টি মামলা হয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগে। এছাড়া মতিঝিলে ৩৬৫টি, মিরপুরে ৩৩৭টি, উত্তরায় ৩১৩টি, তেজগাঁওয়ে ২৮৭টি, গুলশানে ২৮১টি, লালবাগে ১৩৬টি এবং রমনায় ১৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন