জগন্নাথ জিউ মন্দিরেও হচ্ছে উল্টো রথের আয়োজন

ফন্ট সাইজ:

প্রতিবারের মতো এবারো রাজধানীর তাঁতী বাজারস্থ প্রাচীন শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ভক্তদের আরতির মধ্যদিয়ে সূচনা হবে এই উৎসবের। দুপুরের আরতি, ভোগ শেষে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে দুর্গাপূজা প্রাঙ্গণে নিয়ে রথে স্থাপন করা হবে।

বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে রথ টান শুরু হবে। রথটি তাঁতীবাজার দুর্গাপূজা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইংলিশ রোড, রায়সাহেব বাজার মোড়, ডিসি অফিস, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, সদরঘাট মোড়, পাটুয়াটুলী, ইসলামপুর, কোতোয়ালী রোড ও শিব মন্দির হয়ে আবারো দুর্গাপূজা প্রাঙ্গণে এসে অবস্থান নেবে। রাতে দেবতাদের মূল মন্দিরে ফিরিয়ে নেয়া হবে।

অনুমান করা হচ্ছে, আয়োজিত এই উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রায় পাঁচ-ছয় হাজার ভক্তের সমাগম ঘটতে পারে। আর এই উল্টোরথ যাত্রা উপলক্ষে মেলা ও বিপুল দর্শনার্থীদেরও আগমন ঘটবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন