সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও ইসলামী টিভি’র জেলা প্রতিনিধি কামরুল ইসলাম কাননকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সেক্রেটারি ফারুক ছিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মামুন হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সেক্রেটারি সাইফুল ইসলাম রিয়াদ, সাংবাদিক আবদুল হান্নান সাকুর, মামুন চৌধুরী, ইয়াছিন চৌধুরী প্রমুখ। সাংবাদিক কামরুল ইসলাম কাননের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উপজেলার নয়নপুর গ্রামের মোরশেদ আলম ও তার ছেলেরা কামরুল ইসলাম কাননকে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও তাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে ৫ জনকে আসামি করে সাংবাদিক কানন চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন