সিলেট নগরের সুরমা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করা হয়েছে। র্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে এ সব পণ্য আটক করা হয়। গতকাল র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় থেকে একটি কাভার্ডভ্যানকে অনুসরণ করতে থাকে র্যাব ও বিজিবি’র যৌথ দল।
পরে কাভার্ডভ্যানটি কোতোয়ালি থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি গুদামে ভারতীয় পণ্যগুলো আনলোড করে পালিয়ে যাওয়ার সময় র্যাব ও বিজিবি’র টহলদল চালককে আটক করে। পরে তার দেখানো মতে গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
আরও পড়ুন:
সিলেট খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল
