বাগেরহাটের শরণখোলার গ্রামীণ জেনারেল হাসপাতালের বাথরুম থেকে (প্রাইভেট) রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগম নামে এক নার্সের উদ্ধার করেছে পুলিশ ও হাসপাতালের সহকর্মীরা। গতকাল ভোরে চারটার দিকে রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থিত এই হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তরবাড়ী গ্রামের বাসিন্দা জসীমউদ্দীনের স্ত্রী রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগম (৩৪) গত ৩রা জুলাই এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে একজন নার্স হিসেবে যোগদান করেন। তিনি ওই হাসপাতালে রাত্রে ডিউটি করতেন।
তার স্বামী জানায়, গত ২২শে জুলাই রাত সাড়ে সাতটার দিকে তার স্ত্রী বাড়ি থেকে রওনা দিয়ে হাসপাতালে আসে। তবে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। হাসপাতালে পরিচালক আলীম আল রাজি মুক্তি জানায়, রাতে ডিউটি চলাকালীন দুইটার দিকে বাথরুমে যান। পরে আধাঘণ্টা হয়ে গেলেও বের না হলে তার সহকর্মী বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশ বাথরুমের দরজা ভেঙে ভোরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা যায়, বাথরুমে তার হাতে একটি প্যাথেডিন ইঞ্জেকশন সুই পাওয়া গেছে যায়। বেশির ভাগ ব্যবহার করা হয়েছে। তার স্বামী জসিম উদ্দিন জানায়, তার হার্টের সমস্যা ছিল। এ ছাড়া তিনি ঘুম এবং ব্যথা নিবারণের জন্য প্রায়ই ঘুমের ওষুধ ও? ইনজেকশন ব্যবহার করতো। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্যাথেডিন ইনজেকশন ব্যবহার করছেন সেখানে কালো দাগ রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
