সীতাকুণ্ডে বন্যার্তদের জন্য ৬০০ প্যাকেট খাদ্য হস্তান্তর

সীতাকুণ্ডে বন্যার্তদের জন্য ৬০০ প্যাকেট খাদ্য হস্তান্তর

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের কাছে ৬০০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)। গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিদীপের চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রশিদুল ইসলাম ও সীতাকুণ্ড শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুর রশিদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলামের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি লবণ, আধা কেজি সুজি, হ্যালো ট্যাব, এসএমসি ওরস্যালাইনের একটি বক্স এবং একটি ব্যাগ। এ সময় সিদীপের কর্মকর্তারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে দুর্গত মানুষের খাদ্যসংকট মোকাবিলায় কিছুটা সহায়তা হবে বলে আশা প্রকাশ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন