সৌদি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা

সৌদি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা

ফন্ট সাইজ:

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি অনুযায়ী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে ‘অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি’ এবং ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে আলোচনা করেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘণ্টা আগে এক্সে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায়। ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন