ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সন্ত্রাস মোকাবেলায় পশ্চিমবঙ্গে নিদ্দিষ্ট থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এনআইএ-র থানা স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় এই সংস্থাটি বর্তমানে নিউ টাউনে তার শাখা কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করে। রাজ্যে সন্ত্রাসবাদ-বিরোধী মামলা মোকাবেলার জন্য কোনো নির্দিষ্ট থানা নেই। স্বরাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, "প্রস্তাবিত এনআইএ থানার ঠিকানা ও অবস্থান বিস্তারিতভাবে জানিয়ে শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।" মালদার মোঠাবাড়ির সহিংসতাসহ পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি মামলার তদন্ত করছে এনআইএ। এনআইএ-র জন্য একটি বিশেষ থানা স্থাপনের রাজ্যের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরকালে এনআইএ-র আদলে একটি রাজ্য তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে শাহ আরও বলেছিলেন যে, পশ্চিমবঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সমস্ত মামলা এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে নথিভুক্ত মামলাগুলির তদন্ত এনআইএ করবে। তিনি মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)-এর আদলে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-কে শক্তিশালী করার প্রস্তাবও দিয়েছিলেন।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সন্ত্রাস মোকাবেলায় পশ্চিমবঙ্গে নিদ্দিষ্ট থানা তৈরি করছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
২৩ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
