প্রতিশ্রুতি রাখার ম্যাচে মায়ামিকে জেতালেন মেসি

প্রতিশ্রুতি রাখার ম্যাচে মায়ামিকে জেতালেন মেসি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে ইন্টার মায়ামি। তবে প্রাক মৌসুম প্রস্তুতির একটি ম্যাচ বাকি ছিল ফ্লোরিডার ক্লাবটির। লিওনেল মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোতে ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়। মেসি কথা দিয়েছিলেন, সুস্থ হয়ে উঠে সুযোগ বুঝে ম্যাচটি তিনি খেলবেন। সেই কথা রেখে বৃহস্পতিবার মাঠে নামে মেসিবাহিনী। আর্জেন্টাইন অধিনায়কের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মায়ামি।

এ ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি সফরের সমাপ্তি ঘটল। মূলত ১৩ই ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আগের একটি প্রীতি ম্যাচে মেসির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সেটি স্থগিত করা হয়। এদিকে, গত শনিবার লস অ্যাঞ্জেলেসের কাছে ৩-০ গোলে হেরে এমএলএসের নতুন মৌসুম শুরু করে মায়ামি। তবু শুধু প্রতিশ্রুতি রক্ষা করতেই পুনর্নির্ধারিত তারিখে ম্যাচটি প্রাক-মৌসুম প্রস্তুতি আয়োজন করা হয়।

ম্যাচটি স্থগিত ঘোষণার আগে একটি ভিডিও বার্তায় মায়ামির বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, মেসি বলেন, ‘পুয়ের্তো রিকোর মানুষ এবং যারা অনুশীলন ও ম্যাচ দেখতে আসবেন, তাদের উদ্দেশে বলছি, ইকুয়েডরে শেষ ম্যাচে আমার পেশিতে টান লাগে এবং মাঠ ছাড়তে হয়। আয়োজকবৃন্দ ও ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে ফের দেখা হবে। সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

বিরতির পর মাঠে নামেন মেসি। তার সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল ও তেলাস্কো সেগোভিয়া। পেনাল্টি থেকে গোল করে দর্শকদের উচ্ছ্বাস কুড়ান মেসি। ম্যাচের শেষদিকে ফুটবলের অন্যতম বৃহত্তম নক্ষত্রকে কাছ থেকে দেখার জন্য মাঠে ঢুকে পড়েন কয়েকজন সমর্থক। তাদের মধ্যে দু’জন মেসির সঙ্গে সেলফি তুলতে সক্ষমও হন। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন