আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দুই দেশকে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ধৈর্য এবং ইসলামী সংহতির শিক্ষা দেয়। এই সময়কে সামনে রেখে কাবুল ও ইসলামাবাদের উচিত উত্তেজনা না বাড়িয়ে আলোচনার পথে এগোনো।
তিনি জানান, দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে।
আরাগচি আরও বলেন, প্রয়োজন হলে সংলাপ প্রক্রিয়া সহজ করতে তার দেশ যেকোনো ধরনের সহায়তা দিতে আগ্রহী, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা সম্ভব হয়।
পাক-আফগান যুদ্ধ
সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান ইরানের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ১০ঃ৪৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
