‘তেলাপোকা’দের পাশে সালমান খান, আন্দোলন ‘ছিনতাই’ না করার আহ্বান

‘তেলাপোকা’দের পাশে সালমান খান, আন্দোলন ‘ছিনতাই’ না করার আহ্বান

ফন্ট সাইজ:

‘ককরোচ’ বা ‘তেলাপোকা’দের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় ও হার্টথ্রব অভিনেতা সালমান খান। এনডিটিভি জানিয়েছে, বলিউড সুপারস্টার সালমান খান রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে প্রশ্ন ফাঁসবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে সালমান খান শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের সাহসী ও নির্ভীক বলে উল্লেখ করেন। নিজের স্কুলজীবনের একটি পুরোনো ঝাপসা ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেন, প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা।

তিনি লিখেছেন, এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি বিষয়। এটিকে রাজনৈতিকভাবে ছিনতাই করা উচিত নয়। এর পুরো কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি নিশ্চিত, সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং প্রার্থনা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুন। পোস্টের শেষাংশে সালমান খান বলেন, দেশের শিক্ষা এমন এক ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠুক, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসে। এর আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ-সহ বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং সারা দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন