পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে। দখল করা হয়েছে ৯টি।
তিনি আরও বলেন, ‘অপারেশন গজব লিল–হক’ অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান ধ্বংস করা হয়েছে।
এদিকে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি দখল করেছে। তাদের দাবি অনুযায়ী, অভিযানে মোট ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
