আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবরগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলারও তাগিদ দিয়েছেন তিনি। চলমান এই সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিকে উভয় পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত।
আফগান-পাক সীমান্ত সংঘর্ষ
শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ১০ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
