সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কিছু সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। ইতোমধ্য ধ্বংস করা করা হয়েছে আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও।
শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি। তিনি বলেছেন, রাত ৩ টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ এবং স্থলবাহিনী বা আর্মি। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি।
আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৮ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mohsin
৩ মাস আগেসম্প্রতি তালেবান সরকারের হাইকমান্ড ফতোয়া দিয়েছে স্ত্রীরা কোনো দোষ করিলে তাদের স্বামীরা হাড় না ভাঙ্গা পর্যন্ত অনবরত মারতে পারবে তাদের এই জংলী আইন পুরো বিশ্বের মানুষ হতবাক কারণ পবিত্র কোরানে কোথাও লিখা নাই নারীদের বা কোনো মানব সন্তান কে নির্দয় ভাবে প্রহর করার সুতরাং তালেবান সরকারের বিভিন্ন বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রত্যাক সচেতন আফগান নারী/পুরুষরা পাকিস্তানের সহিত হাত মিলানো উচিৎ সভ্য বিশ্বের অসভ্য তালেবান সরকার কে উচ্ছেদ করতে।