অরিজিতের হুঁশিয়ারি, আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকবো

অরিজিতের হুঁশিয়ারি, আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকবো

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হয়ে। এবার তেলাপোকা জনতা পার্টির আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হওয়া পুলিশি ‘নৃশংসতার দলিল’ দেখে প্রতিবাদে সরব হয়েছেন গায়ক অরিজিৎ সিং। এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে একাধিক পোস্ট করেছেন গায়ক। তবে এ জন্য গায়ককে ট্রলের শিকার হতে হয়েছে। অরিজিৎ সিংকে ‘চীনের দালাল, দেশদ্রোহী’ বলে কটাক্ষ করা হয়েছে। তবে অরিজিৎ সিং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকবো।

দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অরিজিৎ মঙ্গলবার লিখেছিলেন, ‘বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।’ এখানেই অবশ্য থামেননি তিনি। অরিজিৎ প্রশ্ন তুলেছেন, ‘এবার তো ছাত্রছাত্রীদের মারধরও করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনো লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেরাই নিজেদের ঈশ্বর ভাবা শুরু করেছেন? কী চলছে এসব! সব মনে রাখা হবে কিন্তু।’ এরপরই ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে অরিজিৎ সিংয়ের সতর্কবাণী, ‘মনে রাখবেন, পরিবর্তনই কিন্তু একমাত্র ধ্রুবক।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন