গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির

গাজী নজরুলের ‘সংসদ সদস্য’ পদ থাকা নিয়ে যা বললেন শিশির মনির

ফন্ট সাইজ:

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিস্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে- সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে ‘না’।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নানা সমালোচনার মুখে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

Amirswapan

১ ঘন্টা আগে

জামায়াত সঠিক সিদ্ধান্ত নিয়েছে ।দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো ।যদি উপনির্বাচনে হেরেও যায় তবে ভবিষ্যৎ পরিষ্কার থাকবে ।ধন্যবাদ জামায়াত কে ।

কয়ছর আহমদ

১ ঘন্টা আগে

নজরুল সাহেবের উচিত নিজে থেকে পদত্যাগ করে,আত্মগোপনে গিয়ে বেহেশ্তের সন্ধান করা।

Hedayet Ullah

১ ঘন্টা আগে

হজরত ওমর (রা:) যদি নিজের ছেলেকে স্বহস্তে বেত্রাঘাত প্রয়োগের মাধ্যমে অপরাধের শাস্তি কার্যকর করতে পারেন। সেই ক্ষেত্রে বর্তমান জামানায় একজন সংসদ সদস্যের (ইসলামী দলের)আইন অনুযায়ী শাস্তি কার্যকর হবে এটাই জনগণের কাম্য। অবশ্য প্রচলিত দলের ক্ষেত্রে দলের শীর্ষ নির্বাহীর ইচ্ছাতেই রায় হয়ে থাকে।

Riaz

১ ঘন্টা আগে

তারা তো স্বামী ইস্ত্রি হতে পারে, এটার তদন্ত হওয়ার আগে শাস্তি হওয়া কী ঠিক হলো। যারা মানুষের ব্যাক্তিগত ভিডিও ছড়ালো তাঁদের ও বিচার হওয়া দরকার।

Monir hossain

১ ঘন্টা আগে

স্বামী স্ত্রী হলে বহিষ্কার কেন? যারা টাকার জন্যে ভিডিও করে অনলাইনে ছড়িয়েছে তাদের কে ও বিচারের আওতায় আনলে আর নোংরামী করবেনা।

আ. ক. ম সেলিম

২ ঘন্টা আগে

মহান জাতীয় সংসদের পবিত্রতা ও ইজ্জত রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এ পবিত্র দায়িত্ব রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন