বাংলাদেশের জন্য প্রয়োজন প্রাদেশিক সরকার: আনিসুল ইসলাম মাহমুদ

বাংলাদেশের জন্য প্রয়োজন প্রাদেশিক সরকার: আনিসুল ইসলাম মাহমুদ

ফন্ট সাইজ:

বাংলাদেশের জন্য প্রয়োজন প্রাদেশিক সরকার। একই সঙ্গে দরকার বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ। এছাড়া প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়ে মনোযোগ দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে।

বুধবার রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার। সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের যে সুপারিশ করেছে, তাকে আমরা স্বাগত জানাই। এই সুপারিশ দেখে মনে হচ্ছে নির্বাচন অংশগ্রহণমূলক করতে তাদের আন্তরিকতা রয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, আইনের শাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। দেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মতের ভিন্নতা থাকলেও রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকারকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো- চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাক আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, মো. বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, আমানত হোসেন আমানত প্রমুখ।

Ptriot

৩২ মিনিট আগে

This is a nonsense idea. Bangladesh is small country. Making province will simply increase administrative costs only. No economic benefits for the people of Bangladesh. This ridiculous idea must be abandoned.

মন্তব্য করুন