রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেমকে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার বলেন, বিকেলের দিকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাইক নিয়ে ঘুরার উদ্দেশ্যে বের হয়েছি। হানিফ ফ্লাইওভারে যখন আমরা পৌঁছাই সেখানে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় একজন বৃদ্ধ মাটিতে গুরুতর অবস্থায় পড়ে আছে, পাশেই আবুল কাশেম মোটরসাইকেল পড়ে ছিল। তিনি মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি সোয়াত বলেন, আজ আমার দাদা তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে হানিফ ফ্লাইওভারের উপরে দুর্ঘটনায় তিনি মারা যান। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানা এলাকার ফজলুল হকের ছেলে। বর্তমানে থানার পূর্ব শেওড়া পাড়ার ১২৫৮ নং বাসায় পরিবার নিয়ে বসবাস করে। আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন। দাদার শেওড়াপাড়ায় রোড-সিমেন্টের দোকান আছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

no need, i am man.
১৬ ঘন্টা আগেBangladesh-e 2000 saal thekay 2025 saal porjonto Kaw kono Mrito M.P. , Muntri-kea Kata-kati koreasea naki ?