‘ভ্রমণগদ্য সুহৃদসভা’র শ্রাবণ আড্ডা

‘ভ্রমণগদ্য সুহৃদসভা’র শ্রাবণ আড্ডা

ফন্ট সাইজ:

দিনটি ছিল ছুটির। শনিবার সকাল। শ্রাবণের সকালে বনানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবের হ্রদ ও বৃক্ষসারিমুখী উন্মুক্ত বারান্দা দেশবরেণ্য ভ্রমণলেখক, সাংবাদিক, পর্বতারোহী, প্রকাশক, অভিযাত্রী ও ভ্রমণপিপাসু পাঠকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। নিসর্গবিদ ইনাম আল হকের নেতৃত্বে, পর্বতপ্রেমী ইফতেখারুল ইসলামের আমন্ত্রণে ‘ভ্রমণগদ্য সুহৃদসভা’র শাওন প্রাতঃরাশ আড্ডায় সকলেই মজেন নানান স্মৃতিচারণায়। তিনঘণ্টার আড্ডায় ওঠে আসে এন্টার্কটিকা ও এভারেস্ট জয়ের অভিযাত্রার কথা। ফাঁকে ফাঁকে চলে গান আর হাস্য কৌতুক।

আড্ডা সঞ্চালনা করেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ। আড্ডায় বক্তব্য রাখেন ইনাম আল হক, জালাল আহমেদ, ইফতেখারুল ইসলাম, গীতিকার আবাম ছালাহউদ্দিন, এম আবদুল লতিফ, কবি কামরুল হাসান, ভ্রমণলেখক হুসেইন ফজলুল বারী, শিল্পী এ জেড শিমুল প্রমুখ। ‘ভ্রমণগদ্য সুহৃদসভা’র নানা দিক নিয়ে আলোচনার সূত্রপাত করেন কবি-ভ্রামণিক আবদুর রব। দুই এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল ও নুরুন্নাহার নিম্নি এভারেস্ট আরোহণের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন। এন্টার্কটিকা জয়ী মহুয়া রউফ বর্ণনা করেন এন্টার্কটিকা যাওয়ার নেপথ্যের গল্প। আড্ডায় শ্রাবণ ও বরিষণ সংগীত পরিবেশন করেন রবীন্দ্রপ্রেমী স্থপতি রেজাউর রহমান।

আড্ডার মাঝে নিজের লেখা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ জুবেরি। প্রাণবন্ত আড্ডা-হাস্যরস, প্রাতঃরাশে মেতে ওঠেন শাকুর মজিদ, ফরিদুর রহমান, জিকরুর রেজা খানম, মিলা মাহফুজা, ফরিদ আহমেদ, স্থপতি সাজ্জাদুর রশীদ, আহসান নবাব, সেলিম সোলায়মান, ড. ডি. এম. ফিরোজ শাহ, ড. নাঈমা খানম, কাজল ঘোষ, আতিকুল ইসলাম, জাকারিয়া মণ্ডল, সৈয়দা হাবিবা, জাফর সাদেক, হোমায়েদ ইসহাক মুন, সজীব মিয়া, ফেরদৌস বাপ্পি প্রমুখ। রেজাউর রহমানের সংগীতের সুর গায়ে মেখে আড্ডারুরা বাড়ির পথ ধরেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন