কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই এলাকার বাবুল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে চার্জে থাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল হোসেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
