ভোলাহাটে শিশু ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার

ভোলাহাটে শিশু ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিও’র মাঠকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি উপজেলা পরিষদ সংলগ্ন ভোলাহাটে ‘রিক’ নামক একটি এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাধানগর কলোনি এলাকার বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা নিজ বাড়িতে একা ছিল।

এ সময় কিস্তির টাকা তোলার উদ্দেশ্যে এনজিওকর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক পুলিশের একটি দল নিয়ে রিক অফিস থেকে গ্রেপ্তার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর পরই অভিযান চালিয়ে ভিকটিম শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন