শায়েস্তাগঞ্জে অতিবৃষ্টি ও বন্যার প্রভাবে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি

ফন্ট সাইজ:

টানা কয়েকদিনের ভারী বর্ষণ, দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্নের প্রভাবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে মাছ, সবজি, ডিম ও ব্রয়লার মুরগির দামে এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌর বাজার, নতুন ব্রিজ বাজার, রেলগেট বাজার, দাউদনগর বাজার ও অলিপুর বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি দোকানেই মাছ ও সবজির দাম আগের তুলনায় অনেক বেশি। বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কম থাকায় ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করছেন বলে দাবি করেন। মাছের বাজারে সবচেয়ে বেশি প্রভাব কয়েকদিন আগেও দুই থেকে আড়াই কেজি ওজনের একটি রুই মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হলেও এখন একই মাছের দাম ৪০০ থেকে ৪৫০ টাকায় পৌঁছেছে। বিক্রেতারা বলছেন, বন্যার পানিতে দেশের বিভিন্ন জেলার মাছের ঘের ও পুকুর তলিয়ে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ কমে গেছে। শুধু রুই নয়, তেলাপিয়া, পাঙ্গাশ, পাবদা, চিংড়িসহ প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে। বর্তমানে তেলাপিয়া প্রতি কেজি ২৪০ থেকে ২৬০ টাকা, পাঙ্গাশ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা এবং চাষের চিংড়ি ৯০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। শায়েস্তাগঞ্জ পৌর বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, বৃষ্টির কারণে মোকামগুলোতে মাছ কম উঠছে। আমরা বেশি দামে কিনে আনতে বাধ্য হচ্ছি। তাই খুচরা বাজারেও দাম বেড়েছে। ফলে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজি ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে অনেক ক্ষেত পানির নিচে চলে গেছে। এছাড়া দূর-দূরান্ত থেকে সবজি পরিবহনে সমস্যার সৃষ্টি হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ডিম ও মুরগির দামও ঊর্ধ্বমুখী মাছ ও সবজির পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। অন্যদিকে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা কয়েক সপ্তাহ আগেও উল্লেখযোগ্যভাবে কম ছিল। স্থানীয় সচেতন মহলের মতে, যদি দ্রুত বাজার তদারকি জোরদার না করা হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে স্বাভাবিকভাবে পণ্য সরবরাহ শুরু না হয়, তাহলে আগামী দিনগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন