মোজাফফরের বিচার কোর্ট মার্শালেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার কোর্ট মার্শালেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একজনের বিচার কখনো দুই আইনে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামির মতো কোর্ট মার্শালের মাধ্যমেই তার বিচার সম্পন্ন কর হবে। পরবর্তীতে যদি কিছু হয়, তখন সেটা তখন দেখা যাবে।’ সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকা মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেনা আইন অনুযায়ী বিচারের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আগে একই মামলায় যাদের বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে তার বিষয়ে কী সিদ্ধান্ত রয়েছে, তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।’

মোজাফফরের সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা ফৌজদারি মামলা হতে পারে কী না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু তিনি একই মামলার পলাতক আসামি ছিলেন, তাই সেনাবাহিনী তাদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে সিভিল কোর্টে কোনো আইনি বিষয় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।’
চট্টগ্রামে এক আইনজীবীর করা মামলায় পুনঃতদন্তের আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইনানুগভাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

জিয়াউর রহমান হত্যা মামলায় সিআইডির তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন থাকা সত্ত্বেও পুনঃতদন্তের উদ্যোগ নেয়া হবে কী না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একই ব্যক্তিকে একই অপরাধে দুই আইনে বা দুইবার বিচার করা যায় না।’

Andalib

১৬ ঘন্টা আগে

অতীতে কোর্ট মার্শালের বিচার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।‌ এই ধরনের বিচার যেহেতু প্রকাশ্যে হয় না, সেহেতু প্রশ্ন উঠাটা খুবই স্বাভাবিক।‌ এই বিচারটা গোপনে না করে যদি কিছুটা হলেও প্রকাশ্যে করা যায় , সেটা গ্রহণ যোগ্য হতে পারে।

মন্তব্য করুন