স্পেনের বিশ্বকাপ জয়ে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উল্লাস

স্পেনের বিশ্বকাপ জয়ে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উল্লাস

ফন্ট সাইজ:

স্পেনের বিশ্বকাপ জয় উদ্যাপনে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর জুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। অস্থায়ীভাবে স্থাপন করা বড় পর্দার সামনে, বিভিন্ন স্টেডিয়ামে এবং রাস্তায় নেমে হাজারো মানুষ ফাইনাল ম্যাচ দেখেন এবং জয়ের পর আনন্দ উদ্যাপন করেন। সমর্থকদের উল্লাস কেবল স্পেনের ফুটবল সাফল্যকে ঘিরেই ছিল না; তারা ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করেন। গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মানুষ পতাকা নেড়ে, স্লোগান দিয়ে এবং রাস্তায় মিছিল করে স্পেনের বিশ্বকাপ জয় উদ্যাপন করেন। অনেকেই বলেন, ফিলিস্তিন ইস্যুতে স্পেনের রাজনৈতিক অবস্থানের কারণেই তারা স্পেনের বিজয়কে নিজেদের জন্যও একটি আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এ, কে, এম, জামসেদ

১২ ঘন্টা আগে

গাজা এবং পশ্চিম তীরের মজলুম জনগনের সিদ্ধান্ত সঠিক হয়েছে।

Md.Mosharaf Hossain

১৭ ঘন্টা আগে

হ্যাঁ এটা স্বাভাবিক , কারণ আর্জেন্টিনার প্রেসিডেণ্ট নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় যায়ানবাদী বলে ঘোসনা করেছেন । বিশ্বকাপ জিতলে তার পুরুস্কারের টাকা ইজরাইলি শিশুদের জন্য ব্যয় করতে চেয়েছিলেন । স্পেন তাদের ঘাটি ইরানের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করতে দেয় নাই ।

মন্তব্য করুন