নিউইয়র্ক সিটিতে ফিফা বিশ্বকাপ ফাইনালের একটি ওয়াচ পার্টিতে বড় পর্দায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোর ছবি ভেসে উঠতেই উপস্থিত দর্শকদের একটি অংশ জোরালোভাবে দুয়োধ্বনি দেয়। ট্রাম্পের স্টেডিয়ামে উপস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা জোরদার হওয়ায় ম্যাচের আয়োজনে কিছু লজিস্টিক ও প্রবেশ-সংক্রান্ত বিলম্বও সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ম্যাচ শেষে ট্রাম্প ও ইনফান্তিনো একসঙ্গে বিশ্বকাপজয়ী দলের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেয়ার কথা রয়েছে।
ট্রাম্প ও ইনফান্তিনোকে দুয়োধ্বনি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১৯ ঘন্টা আগে
২০ জুলাই (সোমবার), ২০২৬, ২ঃ০২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
