বিশ্বকাপ ফাইনালের ঠিক আগমুহূর্তে চমকপ্রদ এক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবিলম্বে আরেকটি বিশ্বকাপ ফিরিয়ে আনা উচিত। আর নিজের প্রেসিডেন্সির মেয়াদে আরেকটি আসর আয়োজনের জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সহায়তা চাইবেন বলেও জানান তিনি।
বাস্তবতা হলো, আগামী দুটি বিশ্বকাপের আয়োজক দেশ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে, তবে শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী কয়েকটি ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর ২০৩৪ সালের আসর বসবে সৌদি আরবে। ফিফার নিয়ম অনুযায়ী, পরপর দুটি বিশ্বকাপ আয়োজনকারী কনফেডারেশনের কোনো দেশ পরবর্তী আসর আয়োজন করতে পারে না। এই নিয়মের কারণে যুক্তরাষ্ট্র ২০৩৮ সালের আগে আয়োজক হওয়ার যোগ্যতাই অর্জন করবে না।
ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা থাকা ট্রাম্পের। ম্যাচ পূর্ব এক সাক্ষাৎকারে ফক্স স্পোর্টসকে ট্রাম্প বলেন, ‘যে হারে দর্শকদের সাড়া পাওয়া যা”েছ, তাতে আমাদের আবারও বিশ্বকাপ আয়োজন করতে হবে। আর সেটা আমার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই করতে হবে। শুনছেন জিয়ান্নি?’ ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে ১৬টি শহরে অনুষ্ঠিত প্রথমবারের মতো ৪৮ দলের এই বিশ্বকাপে মোট দর্শক উপ¯ি’তি ছিল ৬৬ লাখ, যা আগের দুটি বিশ্বকাপের সম্মিলিত দর্শক সংখ্যার চেয়েও বেশি। ট্রাম্প বলেন, এই সংখ্যার ভিত্তিতেই তারা অবিলম্বে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ জানাবেন, যদিও তিনি স্বীকার করেন এমন সিদ্ধান্তে অনেকে বিস্মিত ও ক্ষুব্ধও হতে পারেন। তিনি আরও বলেন, তার মেয়াদ থাকা অব¯’াতেই যেন এটি আবার আয়োজন করা যায়, সেই ইঙ্গিত দিয়ে ইনফান্তিনোর উদ্দেশে সরাসরি প্রশ্ন রাখেন তিনি। ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক এই বিশ্বকাপের আগে থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। টিকিটের অস্বাভাবিক মূল্য, ভিসা জটিলতা এবং টুর্নামেন্ট চলাকালীন প্রতিযোগী দেশ ইরানের সঙ্গে চলমান উত্তেজনাÑএসব বিষয় নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে ছিল এবারের আয়োজন। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের এই নতুন মন্তব্য যুক্ত হলো সেই বিতর্কের তালিকায়।
যুক্তরাষ্ট্রের মাটিতে অবিলম্বে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে চান ট্রাম্প
স্পোর্টস ডেস্ক
খেলা
১৯ ঘন্টা আগে
২০ জুলাই (সোমবার), ২০২৬, ১২ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Andalib
৪ ঘন্টা আগেUS is the best place for hosting mega events like World Cup football. The have the large infrastructures and logistics. Due to strong economy people can afford to buy tickets at high prices.