নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্প্যানিশ নায়ক নিকো উইলিয়ামস

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্প্যানিশ নায়ক নিকো উইলিয়ামস

ফন্ট সাইজ:

লুইস দে লা ফুয়েন্তের অপ্রতিরোধ্য স্পেনের সামনে অবশেষে ভাঙলো আলবিসেলেস্তেদের রক্ষণব্যুহ। অতিরিক্ত সময়ের চরম নাটকীয়তায় ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুললো ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ঐতিহাসিক জয়ের পর এক অদ্ভুত ও আবেগী কাণ্ড ঘটিয়ে বসলেন স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। নিজের ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জনটি তিনি উৎসর্গ করেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এবং নিজের ফুটবল ‘আইডল’ নেইমার জুনিয়রকে!

ম্যাচ শেষে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী উইলিয়ামস ‘কাজে টিভি’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটি। আমি নেইমারকে মনে-প্রাণে অনুকরণ করি। আশা করি তিনি আমাদের দেখছেন। আমার এই ট্রফি তার জন্যও উৎসর্গ।’

পুরো ম্যাচজুড়ে ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। রক্ষণাত্মক কৌশল বেছে নেয়া আর্জেন্টিনার পোস্ট লক্ষ্য করে স্পেন মোট ২০টি শট নেয়, যেখানে আর্জেন্টিনা মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমে স্পেনের আক্রমণের ধার বদলে দেন নিকো উইলিয়ামস। এর আগে মিকেল মেরিনোর ফাউলের কারণে উইলিয়ামসের একটি গোল বাতিল না হলে নির্ধারিত সময়েই ম্যাচ শেষ হতে পারত।
এই জয়ের মাধ্যমে ফ্রান্স ও উরুগুয়ের সমান দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ডে ভাগ বসালো স্পেন। তবে স্পেনের এই বিশ্বজয়ের রাতে আলোচনা কেড়ে নিল নেইমারের প্রতি এক স্প্যানিশ তরুণের এই অন্যরকম ভালোবাসার গল্প।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন