সমাপনীর শুরুতে পোস্ট মালোনের পরিবেশনা, হাফ টাইমে গাইবেন শাকিরা

সমাপনীর শুরুতে পোস্ট মালোনের পরিবেশনা, হাফ টাইমে গাইবেন শাকিরা

ফন্ট সাইজ:

ফাইনালের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ভিন্ন এক রূপ নিয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বখ্যাত তারকাদের পরিবেশনায় জমে উঠেছে সমাপনী ও প্রাক-ম্যাচ অনুষ্ঠান। 


সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন র‌্যাপার পোস্ট মালোন। সঙ্গে ছিলেন সোয়ে লি। অংশ নেন জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিডও। যিনি বর্তমানে এই বিশ্বকাপের অনেক খেলোয়াড়ের চেয়েও বেশি পরিচিত মুখ হিসেবে খ্যাতি পেয়েছেন। মূল হাফটাইম শোয়ে গান গাইবেন শাকিরা, বার্না বয়, বিটিএস ও ম্যাডোনার মতো তারকারা, সঙ্গে থাকছে নিউইয়র্ক ফিলহারমোনিক ও ভেনেজুয়েলার সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার যৌথ পরিবেশনা। আয়োজকদের তথ্যমতে, হাফটাইম বিরতি এবার স্থায়ী হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময়Ñ২৫ থেকে ৩০ মিনিট। মূল পরিবেশনার দৈর্ঘ্য মাত্র ১১ মিনিট হলেও মঞ্চ স্থাপন ও অপসারণে লাগবে বাকি সময়টুকু। তবে এত দীর্ঘ বিরতি নিয়ে উদ্বেগও কম নয়-দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকায় খেলোয়াড়দের পেশি ঠান্ডা হয়ে গিয়ে চোটের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। গ্যালারির প্রতিটি প্রান্ত থেকে দর্শকরা যেন সমানভাবে সম্পৃক্ততা অনুভব করতে পারেন, সে জন্য থাকছে বড় আকারের জাতীয় পতাকা ও নানা মাঠ-উপকরণের বিশেষ সজ্জা। আয়োজনে যোগ হচ্ছে রঙিন ধোঁয়া ও আতশবাজির ব্যবহারও। মাঠজুড়ে দেখা গেছে নিউইয়র্ক শহরের বিখ্যাত সব স্থাপনার সমন্বয়ে তৈরি একটি বিশাল শৈল্পিক প্রদর্শনী। যেখানে জায়গা পেয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ব্রুকলিন ব্রিজ, এম্পায়ার স্টেট বিল্ডিং ও স্ট্যাচু অব লিবার্টির মতো পরিচিত স্থাপনার প্রতিচ্ছবি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন