একাধিক মিশনে ফারিয়া

একাধিক মিশনে ফারিয়া

ফন্ট সাইজ:

উপস্থাপনা থেকে অভিনয়ে এসেছিলেন নুসরাত ফারিয়া। অল্প সময়েই দেশে ও ভারতের একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। পাশাপাশি গানেও নজর কেড়েছেন এই গ্ল্যামারকন্যা। বেশ কিছু গান প্রকাশ করেছেন তিনি, যেসব গানের ঝলমলে মিউজিক ভিডিওতে উত্তাপ ছড়িয়েছেন ফারিয়া। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘লোকে বলে’ শিরোনামের গানে। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে তার গান ও পারফরম্যান্স বরাবরের মতো নজর কাড়ে। এই গানের বাইরে সবশেষ ‘জ্বীন-৩’ ছবিতে দেখা মিলেছিল তার।

সেই ছবিতে সজলের সঙ্গে তার জুটি বেশ প্রশংসিত হয়। তবে বেশ কিছুদিন ধরেই তার নতুন কাজে যুক্ত হওয়ার খবর শোনা যায়নি। এদিকে, সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। সাম্প্রতিক সময়ে বিকিনি পরে তার ফটোশুটের ছবি ফেসবুকে প্রকাশ হতেই নতুন করে আলোচনায় তিনি। যদিও এর আগেও সাহসী বেশ কিছু ফটোশুটে তাকে পাওয়া গেছে। এদিকে, নতুন মিশনে মনোযোগী হয়েছেন ফারিয়া। এরই মধ্যে মেহেদী হাসান হৃদয়ের নতুন ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। ওয়েব ফিল্মটিতে তিনি কার বিপরীতে অভিনয় করবেন- তা অবশ্য নিশ্চিত হয়নি।

এদিকে, ওয়েব ফিল্মের বাইরেও একাধিক ছবির প্রস্তাব রয়েছে তার হাতে। ফারিয়া জানান, এর মধ্যে একটি ছবির কাজ দ্রুতই শুরু হবে। বড় আয়োজনের সেই ছবির নাম এখনই প্রকাশ করতে চাইছেন না তিনি। এ নায়িকা বলেন, আমার কাছে প্রতিটি কাজই এক একটা মিশন। নতুন কাজগুলোও তাই। এর মধ্যে নতুন একটি সিনেমার খবর দ্রুতই আনুষ্ঠানিকভাবে পাবেন। পাশাপাশি নতুন গানও তৈরি। সেটা নিয়েও দ্রুতই ফেরার কথা জানান ফারিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন