স্পেনের জয়ে উচ্ছ্বসিত সিয়াম

স্পেনের জয়ে উচ্ছ্বসিত সিয়াম

ফন্ট সাইজ:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই স্পেন দলের সমর্থক। আন্তর্জাতিক ফুটবলের বড় আসর এলেই প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে একটি রিলস শেয়ার করেন সিয়াম। সেখানে তাকে বলতে শোনা যায়, ভালো খেলছ- এটা বলা যাচ্ছে না আর্জেন্টিনা। এটা প্রত্যাশা করে স্পেন। ও

ই পোস্টের ক্যাপশনে ছিল শুধু স্পেনের পতাকার ইমোজি, যা দিয়েই দলের প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই বেশি, সেখানে অভিনেতা সিয়াম আহমেদ ব্যতিক্রম। ২০০৭ সাল থেকে তার প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তার গতি, গোল করার অসাধারণ দক্ষতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাকে ভীষণ মুগ্ধ করত এই অভিনেতাকে। এরপর ধীরে ধীরে স্পেনের খেলা নিয়মিত অনুসরণ করতে শুরু করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন