নতুন অধ্যায়ে জেনিফার

নতুন অধ্যায়ে জেনিফার

ফন্ট সাইজ:

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন সম্পর্ক আড়ালে রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাজ্যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাদের অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান। শনিবার ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান জেনিফার। ক্যাপশনে লেখেন, জাস্ট ম্যারেড।