দীর্ঘ বিরতির পর ফিরলেন কামরুল

দীর্ঘ বিরতির পর ফিরলেন কামরুল

ফন্ট সাইজ:

দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরলেন কণ্ঠশিল্পী কামরুল। সংগীতার ব্যানারে প্রকাশ পেয়েছে তার নতুন গানের মিউজিক ভিডিও ‘ব্যবধান’। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে কামরুলের সঙ্গে মডেল হয়েছেন তানিয়া নূর।

কামরুল বলেন, অডিও যুগে নিয়মিত অ্যালবাম প্রকাশ হলেও সময়ের ব্যবধানে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলাম। আশা করছি, ‘ব্যবধান’ ভালো লাগবে সবার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন