ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতলেও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ আজও অধরা লিওনেল মেসির কাছে। ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে। তবে ফাইনালের ঠিক আগমুহূর্তে এসে সেই পথ হয়ে উঠেছে আরও কঠিন।
৩৯ বছর বয়সে, ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে অবিশ্বাস্য ফর্মে আছেন মেসি। আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পেছনে তার অবদানই সবচেয়ে বড়। এখন পর্যন্ত করেছেন ৮ গোল, সঙ্গে ৪ অ্যাসিস্ট। যা তার ক্যারিয়ারে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক দিয়ে শুরু, আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জোড়া অ্যাসিস্টÑপুরো টুর্নামেন্টেই ছিলেন অপ্রতিরোধ্য।
ফাইনালের আগে পর্যন্ত গোল্ডেন বুট রেসে মেসির সঙ্গে ৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। তবে বেশি অ্যাসিস্ট থাকায় (প্রথম টাইব্রেকার) এগিয়ে ছিলেন মেসিই। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্সের ৬-৪ গোলের রোমাঞ্চকর হারের মধ্যেও উজ্জ্বল এমবাপ্পে। জোড়া গোল ও এক অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুট রেসে ১০ গোল নিয়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে যান তিনি। পাশাপাশি ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনেও বসে পড়েন। টপকে যান মেসিকে। এখন গোল্ডেন বুট নিশ্চিতভাবে জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে ১১ গোলে পৌঁছাতে হবে মেসিকে। এমবাপ্পের মতো জোড়া গোল ও এক অ্যাসিস্ট করলেও চলবেÑসেক্ষেত্রে গোলসংখ্যায় সমান থাকলেও বাড়তি অ্যাসিস্টের কারণে এগিয়ে থাকবেন মেসিই। তবে যদি মেসি শুধু জোড়া গোল করেন কোনো অ্যাসিস্ট ছাড়া, তাহলে দুজনেই থামবেন ১০ গোল ও ৪ অ্যাসিস্টে।
সেক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার-কম মিনিট খেলা—কাজে লাগিয়ে প্রায় নিশ্চিতভাবেই পুরস্কার জিতে নেবেন এমবাপ্পে। ফিফার পরিসংখ্যান বলছে, এমবাপ্পে এই আসরে খেলেছেন ৭৬৯ মিনিট। আর ফাইনালের আগে মেসির ৭১২ মিনিট খেলেছেন। ফাইনালে পুরো সময় খেললে অবশ্য মেসি ছাড়িয়ে যাবেন এমবাপ্পের মোট মিনিটও। শুধু জোড়া গোলে গোল্ডেন বুট নিশ্চিত না হলেও, তাতে মেসি ছাড়িয়ে যাবেন এমবাপ্পেকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়Ñমোট ২৩ গোল নিয়ে অন্তত আগামী চার বছরের জন্য সেই রেকর্ড ধরে রাখবেন তিনি।
এমবাপ্পে অবশ্য এবার গোল্ডেন বুট জিতলে প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার জেতার কীর্তি গড়বেন। ২০২২ কাতার বিশ্বকাপেও এক গোলের ব্যবধানে মেসিকে টপকে গিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ ক্যারিয়ারের তৃতীয়বারের মতো জেতাটা মেসির জন্য প্রায় নিশ্চিতই বলা যায়।

Parvez
১১ ঘন্টা আগেমেসির মনে হচ্ছে পারবে না।