বিশ্বব্যাপী ফেসবুকে বিভ্রাট

বিশ্বব্যাপী ফেসবুকে বিভ্রাট

ফন্ট সাইজ:

বিশ্বজুড়ে রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ব্যবহারকারীরা জানান, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট- উভয় মাধ্যমেই লগইন করতে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নিউজ ফিড ধীরগতিতে লোড হওয়া কিংবা একেবারেই আপডেট না হওয়ার সমস্যাও দেখা দিয়েছে।

অনেক ব্যবহারকারী ছবি ও ভিডিও আপলোড করতে এবং ফেসবুকের সঙ্গে যুক্ত মেসেঞ্জার সেবার মাধ্যমে বার্তা পাঠাতেও সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এই বিভ্রাটের পর অনেক ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা জানাতে এবং সমস্যার কথা তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চলে যান। এ সময় #ফেসবুক হ্যাশট্যাগটি দ্রুত ট্রেন্ডিংয়ে উঠে আসে।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার (বাংলাদেশ সময় ২টা থেকে) ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে- এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন