সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সময় মিডিয়া লিমিটেডের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিষয়ে পরবর্তী কার্যক্রম হাইকোর্টের আদেশ অনুযায়ী স্থগিত থাকবে।
