কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় স্থাপিত নতুন সড়কচিহ্ন “ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে”-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কম্যুনিটি বোর্ড ৯ এর কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাস্তার নামফলক উন্মোচনের সময় উপস্থিত বক্তারা দিদারুল ইসলামের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তাই ছিলেন না, বরং ছিলেন বাংলাদেশি-আমেরিকানদের জন্য এক অনুপ্রেরণা।
তিনি মৃত্যুর আগপর্যন্ত নিজ দায়িত্বে নিয়োজিত ছিলেন ।
তাঁর কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং কমিউনিটির প্রতি গভীর মমতা তাঁকে সহকর্মী ও জনগণের কাছে বিশেষভাবে সমাদৃত করেছিল।
এ ব্যাপারে নিউ ইয়র্ক মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার মানবজমিনকে জানান একজন বাংলাদেশি-আমেরিকানের নামে নিউইয়র্কের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে রাস্তার নামকরণ করা হয়েছে যা শুধু পুলিশ বিভাগ নয় পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের । তিনি বলেন, ডিটেকটিভ দিদারুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ এবং গর্বিত বাংলাদেশি অভিবাসী । অন্যদের রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। সাহস, মানবিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে ব্রঙ্কসে তাঁর নাম স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকবে।
উদ্বোধন হলো দিদারুল ইসলাম ওয়ে
বাংলাদেশির সাহসিকতার গল্প এখন নিউ ইয়র্কের রাস্তায় !
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
অনলাইন
৯ ঘন্টা আগে
১৯ জুলাই (রবিবার), ২০২৬, ১২ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
