দুদক চেয়ারম্যান কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত যাচাই বাছাই চলছে

দুদক চেয়ারম্যান কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত যাচাই বাছাই চলছে

ফন্ট সাইজ:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। গত ১৩ই জুলাই আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত জমা দেয়ার শেষ তারিখ ছিল। এখন জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করছে সার্চ কমিটি। যাচাই শেষে চেয়ারম্যান ও কমিশনার পদে উপযুক্ত ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে। রাষ্ট্রপতি চূড়ান্তভাবে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

সূত্র জানিয়েছে, দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে দেড় শতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন জমা পড়ে। বর্তমানে আবেদনকারীদের যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, সততা ও আইন অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

গত ২২শে জুন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এসএম রেজভী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দুদকের চেয়ারম্যান ও কমিশনারের দায়িত্ব নিতে আগ্রহীদের কাছ থেকে সার্চ কমিটি গত ১৩ই জুলাই বিকাল ৪টা পর্যন্ত জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল। দুদক আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী গঠিত এই বাছাই কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। আইন অনুযায়ী, ওই সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন