দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। শনিবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই অভিযোগে দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে বাচ্চুকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিল বিএনপি।
আরও পড়ুন:
শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন
