বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল এডুকেশন এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। আগামী ৩রা আগস্ট (সোমবার) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এক্সপোতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড এই সাতটি জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন, শিক্ষাব্যয়, বৃত্তি, ভিসা প্রক্রিয়া, কর্মজীবনের সম্ভাবনা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপোতে শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক যোগ্যতা মূল্যায়ন, বিনা মূল্যে ভর্তি ও ভিসাসহায়তা, বৃত্তির সুযোগ এবং বিভিন্ন দেশে পড়াশোনা শেষে কাজের সুযোগ বিষয়ে বিশেষ দিকনির্দেশনা থাকবে। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে আকর্ষণীয় উপহার।
এক্সপো উপলক্ষে কয়েকটি বিশেষ অফারেরও ঘোষণা দিয়েছে আয়োজকেরা। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ভর্তি সম্পন্ন করলে শিক্ষার্থীরা পাবেন পাওয়ার ব্যাংক। এ ছাড়া এক্সপোতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য আইইএলটিএস ও পিটিই প্রস্তুতি কোর্সে ৫০ শতাংশ ছাড় থাকবে। পিএফইসি গ্লোবালের মাধ্যমে সফলভাবে ভিসা পাওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হবে একটি অ্যাকশন ক্যামেরা।
