আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ঘরহারাদের পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি।
অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা জামেউল আক্তার আশরাফি, মাওলানা আশেকুর রহমান আশরাফি, মুহাম্মদ রফিক আশরাফি, মাওলানা শফিউল হক আশরাফি, মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আব্দুর রহিম সিরাজী, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ নেজাম উদ্দীন রিয়াদ, মাওলানা মহিউদ্দীন আশরাফি, মাস্টার তৌহিদুল ইসলাম আশরাফি, শহিদুল ইসলাম আশরাফি, রায়হানুল কবির আশরাফি, সামশুল ইসলাম আশরাফি, রফিক আশরাফি, আকতার হোসেন, শাহাদাত হানিফী, হাজি তৈয়ব, হেলাল উদ্দিন প্রমুখ। প্রায় ৭৮ ঘরহারা পরিবারের সদস্যদের মধ্যে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয় সুফি মিজান ফাউন্ডেশন ও পিএইচপি ফ্যামিলির সৌজন্যে। বিজ্ঞপ্তি।
